স্যামসাংও বাদ দিচ্ছে হেডফোন জ্যাক



অ্যাপলের পথ ধরে এবার স্যামসাংও ফোন থেকে হেডফোন জ্যাক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।সামনের বছরগুলোতে তারা বাজারে আনতে যাচ্ছে ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট ১০ ও  গ্যালাক্সি নোট ১১। দুটি ফোনেই ৩.৫ এমএম হেডফোন জ্যাক বাদ দেওয়া হতে পারে। এর বদলে পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি হ্যান্ডসেটগুলোতে ওয়্যারলেস হেডফোন বা ইউএসবি-সি এয়ারবাডসের ব্যবহার দেখা যাবে।



এছাড়াও, কোরিয়ান সংবাদ মাধ্যম ইটিনিউজের এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালের শেষ ভাগের পর থেকে বাজারে যেসব ফোন ছাড়া হবে সেগুলোর কোনোটিতেই থাকবে না ৩.৫ এমএম হেডফোন জ্যাক। এই তথ্য সঠিক হলে গ্যালাক্সি এস১০ ও গ্যালাক্সি এস১০ প্লাসই হবে স্যামসাংয়ের শেষ হেডফোন জ্যাক সমৃদ্ধ ফোন।



হেডফোন জ্যাক বাদ দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি স্যামসাং।



 তবে এই ফিচার বাদ দিলে ফোনের আকার আরও সরু করা সম্ভব হবে।এর আগে ২০১৬ সালে অ্যাপল তাদের আইফোন ৭ থেকে হেডফোন জ্যাক বাদ দিলে তাদের নানাভাবে কটাক্ষ করেছিলো স্যামসাং। সে সময় সমালোচনা করলেও দুই বছর পর অ্যাপলের পথ ধরেই হাঁটার সিদ্ধান্ত নিচ্ছে স্যামসাং।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates