টুইটার প্রধানের ডেস্কটপ-ল্যাপটপ কিছুই নেই



অনেকেই আছেন যারা নতুন ল্যাপটপ, ডেস্কটপ কিংবা ট্যাবলেট কিনতে না পারার আক্ষেপে পোড়েন। তবে জ্যাক ডরসির মতে, এগুলো না থাকলে খুব একটা সমস্যা নেই।তিনি একাধারে সোশ্যাল মিডিয়া সাইট টুইটার ও মোবাইল পেইমেন্ট কোম্পানি স্কোয়ারের সিইও, সহপ্রতিষ্ঠাতাও বটে। কিন্তু ল্যাপটপ, ডেস্কটপ কিংবা ট্যাবলেট কোনোটাই তিনি ব্যবহার করেন না। অন্তত টুইটারে এমনটাই দাবি করেছেন জ্যাক ডরসি।

তিনি প্রতিটি টুইট করেন মোবাইল দিয়ে। তাই সংবাদ মাধ্যম কোর্টসের সাংবাদিক ডেভ গার্সগন কৌতুহলবশত তাকে সরাসরি প্রশ্নটি করেই বসেন।আপনি কী কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন? এর উত্তরে ডরসি লেখেন, ‘না’।
এরপরে অ্যাডউইকসের সাংবাদিক মার্টি সোয়ান্ট প্রশ্ন করেন, ট্যাবলেট ব্যবহার করেন? প্রশ্নের উত্তরে আবারও ‘না’ লেখেন টুইটার প্রধান।

এই অবস্থা দেখে শেষ-মেশ তাকে একটি সার্ফেস গো উপহার দিতে চেয়েছেন মাইক্রোসফটের কমিউনিকেশন বিভাগের ডিরেক্টর পল ফ্যাবরেটি। কিন্তু তাতেও রাজি হননি কম্পিউটার বিমুখ এই টুইটার প্রধান। ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘না’।দুটি কোম্পানির প্রধান হয়েও ফোন দিয়েই সব কাজ করাটা কিছুটা অদ্ভুতই বটে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates