নতুন দুটি আইফোন নিয়ে আসছে গ্রামীণফােন।



বিশ্ব বাজারে কয়েক সপ্তাহ আগেই এসেছে আইফোন ১০ সিরিজের নতুন দুটি ফোন।এবার দেশের বাজারেও আসছে আইফােন ১০এস ও আইফােন ১০এস ম্যাক্স। আইফোন দুটি নিয়ে আসছে গ্রামীণফােন। আগামী ২৬ অক্টোবর থেকে আইফোন দুটির প্রি-অর্ডার শুরু হবে।

বাজারে পাওয়া যাবে ১ নভেম্বর থেকে।ফোন দুটি গ্রামীণফােনের ওয়বেসাইট থেকে প্রি-অর্ডার করা যাবে। গ্রামীণফােন সেন্টারেও নেওয়া হবে প্রি-অর্ডার।দেশের বাজারে আইফোন দুটির দাম কতো হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates