
বর্তমানে তরুণ প্রজন্ম ক্যারিয়ার নিয়ে খুব সচেতন, পাশাপাশি বেড়েছে প্রতিযোগিতাও। সঠিক ক্যারিয়ার গাইডলাইন তরুণ প্রজেম্মের সঙ্গে শেয়ার করার জন্য আগামী ৯ এবং ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ক্যারিয়ার কন ২০১৮’।
এই কনফারেন্সে বক্তা ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন দেশসেরা প্রফেশনালগণ। বাংলাদেশ ইনোভেশন ফোরামের ২ দিনব্যাপী এই আয়োজনে থাকছে ক্যারিয়ার বিষয়ক ১০টি সেমিনার সহ ২টি ওয়ার্কশপ।
বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, ‘বর্তমানে তরুণ প্রজম্মের মধ্যে অনেকেই নিজের ক্যারিয়ার নিয়ে অনেক সময় সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। এছাড়াও চাকরির বর্তমান ও ভবিষ্যৎ বাজার কেমন হবে এবং নিজে কিভাবে প্রস্তুত হতে হবে এই সব বিষয় হাতে কলমে জানানো হবে এই কনফারেন্সে। এছাড়া ইউটিউব ও গুগল অ্যাডসেন্স নিয়ে থাকছে আলাদা ওয়ার্কশপ।’
অংশগ্রহণের জন্য ৩ নভেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্য জানতে ভিজিট: www.bif.org.bd।
Post a Comment