
বছরের তৃতীয় প্রান্তিকেও ভারতের স্মার্টফোনের শীর্ষ ব্র্যান্ড শাওমি।জুলাই-সেপ্টেম্বরে দেশটিতে ২৭ শতাংশ বাজার দখল করে রেখে শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীনা প্রতিষ্ঠানটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ জানাচ্ছে, শাওমি ভারতে এক প্রান্তিকে সবচেয়ে বেশি স্মার্টফোন এবারই সরবরাহ করেছে। দেশটিতে অফলাইনে রেডমি ৬ সিরিজ এবং অন্যান্য ডিভাইস ব্যাপক সাড়া ফেলায় এই সফলতা এসেছে।চলতি কোয়ার্টারে দেশটির বাজারে স্মার্টফোনের সরবরাহ বেড়েছে ২৪ শতাংশ। যা প্রতি বছর অন্তত ৫ শতাংশ করে বাড়ছে বলে জানাচ্ছে কাউন্টার পয়েন্ট রিসার্চ।তবে শাওমির পরের অবস্থানেই রয়েছে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড স্যামসাং।
তারা এই সময়ে ২৩ শতাংশ বাজার ধরে রেখেছে। ভিভো ১০, মাইক্রোম্যাক্স ৯ ও অপ্পো বাজার ধরে রেখেছে ৮ শতাংশ।তৃতীয় প্রান্তিকে শীর্ষ পাঁচ ব্র্যান্ড বাজারের ৭৭ শতাংশ শেয়ার দখলে রেখেছে।প্রতিষ্ঠানটি জানায়, আয়ের ক্ষেত্রে মোট বাজারের অর্ধেকের বেশি এখন আসছে স্মার্টফোন থেকে।তবে প্রতিষ্ঠানটির এক গবেষক আনশিকা জেইন মনে করছেন, বাজারের এই অবস্থা হয়েছে ডলারের বিপরীতে রুপির দরপতনের কারণে।৪০ কোটি স্মার্টফোন ব্যবহারকারী নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ব্যবহারকারীর দেশ হিসেবে স্থান করে নিয়েছে ভারত। প্রথম অবস্থানে রয়েছে চীন।
Post a Comment