গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো বাজারে নতুন হান্টকি পাওয়ার স্ট্রিপ



বর্তমানে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে পাওয়ার স্ট্রিপ এর প্রয়োজনীয়তা অপরিহার্য। কিন্তু বাজারে রয়েছে একাধিক পাওয়ার স্ট্রিপ। এই পাওয়ার স্ট্রিপ বাছাইয়ের একটু ভুলের কারনেই নষ্ট হতে পারে আপনার মূল্যবান ইলেকট্রনিক্স ডিভাইস।

তাই এই অনিশ্চয়তার হাত থেকে বাঁচাতে গ্লোবালব্র্যান্ড বাজারে নিয়ে এলো হান্টকি পাওয়ার স্ট্রিপ-এসজেডএন৫০৭। এই পাওয়ার স্ট্রিপে রয়েছে উচ্চমানের আগুন প্রতিরোধ করার ক্ষমতা। এছাড়াও এই স্ট্রিপে রয়েছে ডাবল ব্রেক নিরাপত্তা সুইচ ও ১০০% কপার বার। এতে আরও রয়েছে ৪টি ইউনির্ভাসেল সকেট ও ২টি ইউএসবি পোর্ট। এবং এই পাওয়ার স্ট্রিপটি এমনভাবে ডিজাইন করা যা শিশুদের ব্যবহারে ঝুকিহীন।

এর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১১০০ টাকা। ৩ বছরের ওয়রেন্টি সহ এই পাওয়ার স্ট্রিপগুলো পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates