অ্যাপল ওয়াচ সিরিজ ৪ এর ফল ডিটেকশন ফিচার এক ব্যবহারকারীর প্রাণ বাঁচিয়েছে।



অ্যাপল ওয়াচ সিরিজ ৪ এর ফল ডিটেকশন ফিচার এক ব্যবহারকারীর প্রাণ বাঁচিয়েছে।এর আগে অ্যাপল ওয়াচের অন্যান্য মডেলগুলো ব্যবহারকারীর প্রাণ বাঁচাতে ভূমিকা রেখেছিলো। কিন্তু বাজারে নতুন আসা অ্যাপল ওয়াচ ৪ ব্যবহার করে বেঁচে যাওয়ার ঘটনা এটাই প্রথম।সম্প্রতি সুইজারল্যান্ডের গুস্টাভ রদ্রিগেজ রান্না করার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। পিঠে প্রচণ্ড ব্যথা হওয়ায় তিনি নড়তে পারছিলেন না। চুলা জ্বলতে থাকায় বাড়িটিতে আগুন লাগার আশংকা ছিল। তার আইফোনটিও হাতের কাছে ছিলো না। এ সময় হাতে থাকা অ্যাপল ওয়াচ ৪ দিয়ে ফোন করে শাশুড়ির কাছে সাহায্য চান তিনি। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বেঁচে যান বড় দুর্ঘটনার হাত থেকে।

অ্যাপল ওয়াচ ৪ অত্যাধুনিক একটি অ্যালগরিদমের সহায়তায় ব্যবহারকারীর হাতের নড়াচড়ার গতি শনাক্ত করতে পারে। পরে গেলে বা হোঁচট খেলে স্ক্রিনে ভেসে ওঠে ‘It looks like you’ve taken a hard fall’ এবং এর ভিত্তিতে ব্যবহারকারীকে ইমার্জেন্সির সেবা নেওয়ার অপশন দেখানো হয়।তবে ফল ডিটেকশন ফিচারটি ম্যানুয়ালি এনাবল না করলে ইমার্জেন্সি কোনো সহায়তা পাওয়া যায় না।গুস্টাভ রদ্রিগেজ ফিচারটি এনাবল করেছিলেন বলেই সাহায্য পেয়েছিলেন। তবে বয়স ৬৫ বছরের বেশি হলে বাই ডিফল্ট কাজ করবে ফিচারটি।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates