দেশের সবচেয়ে বড় ই-কমার্স মেগা শপিং ফেস্টিভ্যাল



২০১৮- গত ১ অক্টোবর ‍শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ই-কমার্স মেগা শপিং ফেস্টিভ্যাল । দেশের শীর্ষ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শুরু হতে যাওয়া এই ফেস্টিভ্যাল চলবে ১০ অক্টোবর পর্যন্ত। ফেস্টিভ্যালে বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ ই-কমার্স সাইট বাগডুম দিচ্ছে মাত্র ১০ টাকায় নির্ধারিত কিছু পণ্য কেনার আকর্ষণীয় সুযোগ। এছাড়া, গ্রাহকরা বাগডুম থেকে পণ্য কিনে উপভোগ করতে পারবেন সর্বোচ্চ ৫,০০০ টাকা ক্যাশব্যাক অফার।

শপিং ফেস্টিভ্যালে প্রতিটি পণ্যের ওপর থাকছে আনলিমিটেড অফার। গ্রাহকরা বাগডুম থেকে যেকোনো পণ্য কিনে ‍উপভোগ করতে পারবেন ৮০% পর্যন্ত মূল্যছাড়। এছাড়াও, ফেস্টিভাল চলাকালে প্রতিদিন সবচেয়ে বেশি ক্রয় করা গ্রাহক পাবেন স্মার্টফোন, মাইক্রোওয়েভ ওভেনসহ আরও অনেক কিছু। ফেস্টিভ্যালের মোট ১০ দিনে সবচেয়ে বেশি ক্রয় করা একজন গ্রাহকের জন্য থাকছে একটি ল্যাপটপ। এছাড়াও ৩০০ টাকার বেশি পণ্য কিনলে ঢাকার মধ্যে ফ্রি ডেলিভারি তো থাকছেই।

এ বিষয়ে বাগডুম ডট কম-এর সিইও মিরাজুল হক বলেন, “এই মেলার আয়োজনের উদ্দেশ্য হচ্ছে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে জনপ্রিয় করা। এর মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতি গ্রাহকদের বিশ্বাস ও জনপ্রিয়তা যেমন বাড়বে, তেমনই গ্রাহকরা পণ্য কিনে উপভোগ করতে পারবেন অবিশ্বাস্য অফার। আমরা আশা করি, এই মেগা শপিং ফেস্টিভাল গ্রাহকদের জন্য একটি চমৎকার সুযোগ নিয়ে আসবে”।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates