
ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে চায় হোয়াটসঅ্যাপ। একইসঙ্গে যাতে আরও কিছুক্ষণ সময় হোয়াটসঅ্যাপকে দেয় তার বন্দবস্ত করতে আকর্ষণীয় তিনটি নতুন ফিচার নিয়ে আসতে এই জায়েন্ট মেসেজিং অ্যাপ। WABetaInfoর একটি প্রতিবেদন অনুসারে, ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ Vacation এবং Silent মোড যুক্ত করার পাশাপাশি অ্যাকাউন্টকে ফেসবুক ও ইনস্টার সঙ্গে লিঙ্ক করার অপশন নিয়ে আসা হচ্ছে। আগামী তিনদিনে অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে এই ফিচার।
Vacation Mode
WABetaInfo প্রতিবেদনে জানিয়েছে আইওএস, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে ‘Vacation Mode’। সাধারণত আপনি একটি নোটিফিকেশন পাবেন যখন একটি চ্যাট আপনাআপনি unarchived করা হবে। ছুটিতে কোথাও গেলে বা শুধু নিজেকেই সময় দিতে চাইলে অন করুন ‘Vacation Mode’। যার ফলে আপনার হোয়াটসঅ্যাপের অন্য বন্ধুরা জানতে পারবেন এই মূহুর্তে আপনাকে পাওয়া দায়। ফলে বন্ধুদের পাঠানো বার্তার উত্তর সময়মতো না দিলেও সমস্যা হবে না। শুধু তা-ই নয়, বন্ধুদের কাছ থেকে আসা মেসেজের পরিমাণ যাই হোক না কেন, সেগুলো জমা থাকবে। ফলে ঘুরে ফেরার পর সব মেসেজই নাগালে থাকবে আপনার। ভাবছেন এত এমনিতেই এখনই থাকে, না; বর্তমানে নির্দিষ্ট সংখ্যক মেসেজই আপনি দেখতে পান।
Post a Comment