
নীতিমালা লঙ্ঘন করা টুইট সরিয়ে দিয়ে সেটি টুইটদাতাসহ অন্যান্য ব্যবহারকারীদের জানিয়ে দেবে টুইটার কর্তৃপক্ষ।এটি পোস্টদাতা মুছে দেননি, কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে , এমনটাই জানানোর ব্যবস্থা করা হবে টুইটটির স্থানে।
প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানায়, ওই বার্তার পাশাপাশি সেখানে টুইটারের নীতিমালা ও একটি প্রতিবেদনের লিঙ্ক দেখানো হবে। নীতিমালা কীভাবে প্রয়োগ করা হয় প্রতিবেদনে বিস্তারিত দেয়া থাকবে ।টুইটারের পণ্য ব্যবস্থাপক স্যাম টয়জার বলেন, খুল অল্প সময়ের মধ্যে এই পরিবর্তনগুলো দেখতে পাবেন ব্যবহারকারীরা।
আর বার্তাটি অ্যাকাউন্টের প্রোফাইল ও ওই নির্দিষ্ট টুইটে তা মুছে ফেলার পর ১৪ দিন পর্যন্ত দেখানো হবে।তবে অভিযোগ ওঠা টুইট অ্যাকাউন্টের মালিক দেখতে চাইলে সেটি দেখাবে টুইটার। এর জন্য ওই বার্তায় ট্যাপ বা ক্লিক করে তা দেখা যাবে বলেও জানান তিনি।২০১৭ সাল থেকে আজ অবধি মাধ্যমটির নিরাপত্তার জন্য টুইটার প্রায় শ খানেক বা তারও বেশি পরিবর্তন আর ডজনের বেশি নীতিমালা বদল করেছে ।
Post a Comment