
স্যামসাংয়ের ভাঁজযোগ্য ডিসপ্লের ফোন গ্যালাক্সি এফ এর উন্মোচন আরেক দফা পেছালো। এ তথ্য জানিয়েছে, যুক্তরাজ্যের প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম টি৩।
গত সেপ্টেম্বরে স্যামসাংয়ের মোবাইল শাখার সিইও ডিজে কোহ সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নভেম্বর স্যানফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য এক ইভেন্ট ফোনটির ঘোষণা দেওয়া হবে।
এর আগে গত বছর স্যামসাং জানিয়েছিলো ফোনটি ২০১৮ সালের শুরুর দিকেই বাজারে আনা হবে। কিন্তু এখন ধারণা করা হচ্ছে, ফোনটির দেখা মিলবে ২০১৯ সালের শুরুতে। একই সময় গ্যালাক্সি এস১০ এরও বাজারে আনার ঘোষণা দেওয়া হবেআগামী বছর শাওমি ও অপ্পোও ভাঁজযোগ্য ডিসপ্লের ফোন আনার ঘোষণা দিয়েছে।তাই দ্রুতই ফোনটি বাজারে না আনলে বিশ্বের প্রথম ভাঁজযোগ্য ডিসপ্লের নির্মাতা হওয়া থেকে বঞ্চিত হবে স্যামসাং।ফোনটিতে থাকবে ৭ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। এর দাম শুরু হবে দেড় হাজার ডলার বা ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা থেকে। সাধারণ ক্রেতাদের জন্য নয়, বরং ফোনটি তৈরি করা হচ্ছে গেইমারদের কথা ভেবে।ফোবর্স অবলম্বনে এজেড/অক্টো ৮/২০১৮/ ১৭৪৫
Post a Comment