
‘স্বল্প দামের’ আইফোন ১০আর বিক্রি করে বেশি মুনাফা করতে চায় অ্যাপল।এখনো বিক্রি শুরু হয়নি স্বল্প দামের আইফোনটি। তবে অ্যাপলের বিশ্লেষকরা বলছেন, আইফোন ১০এস এবং ১০এস ম্যাক্সের চেয়ে ১০আর মডেলটি বেশি বিক্রি করতে চায়। এমনকি বেশি বিক্রি করে সেগুলোর চেয়ে এটিতে বেশি মুনাফা করতে চায় মার্কিন প্রতিষ্ঠানটি।
অ্যাপল পণ্যের বিশ্লেষক হিসেবে পরিচিত টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের গবেষক মিং-চি কোহ বলেন, অ্যাপল তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আরও মানুষকে নতুন ডিভাইসের স্বাদ দিতে চায়। পরিকল্পনার ধারণা অনুযায়ী, অ্যাপলও ধারণা করছে চলতি বছরে অনেক মানুষ আইফোন ৮ থেকে ১০আরে আসবে।
ভারতের বাজারে ১৯ অক্টোবর থেকে আইফোন ১০আর এর বিক্রি শুরু হবে। প্রিঅর্ডার দিয়ে শুরু হলেও অ্যাপল স্টোরে তা মিলবে ২৬ অক্টোবর থেকে। দেশটিতে ৬৪ জিবি স্টোরেজের ফোনটি বিক্রি হবে ৭৬ হাজার ৯০০ রুপিতে।
ম্যাক রিউমারের প্রতিবেদন থেকে সোমবার জানা গেছে, কোহ বলছেন, অ্যাপল চলতি বছরের চতুর্থ প্রান্তিকে আইফোন ১০আর ৩৬ থেকে বাড়িয়ে ৩৮ মিলিয়ন ইউনিট বাজারে ছাড়তে পারে। এটি সাধারণত যতোটা ছাড়া হয় তার চেয়ে ১০ শতাংশ বেশি। অন্য সময় হলে এটি হতো ৩৩ থেকে ৩৫ মিলিয়ন ইউনিট।বিভিন্ন সূত্র আর তথ্যের বরাতে কোহ জানাচ্ছে, অ্যাপল ৫.৮ এবং ৬.৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের ফোন আনবে ২০১৯ সালে। সঙ্গে ৬.১ ইঞ্চির এলসিডি মডেলেও থাকতে পারে।
কোহ ধারণা করছেন, বছরের এই সময়ের মধ্যে অ্যাপল অন্তত ৭৮ থেকে ৮৩ মিলিয়ন ইউনিট সরবরাহ করেছে। যেখানে সর্বিনম্ন খুব স্বাভাবিকভাবে ৭৫ থেকে ৮০ মিলিয়ন ইউনিট হয়ে গেছে।গত বছর একই সময় পর্যন্ত অ্যাপল ৭৭.৩ মিলিয়ন আইফোন বিক্রি করেছিল।‘স্বল্প’ দামের আইফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চি এলসিডির সঙ্গে লিকুইড রেটিনা ডিসপ্লে এবং স্টিলের পরিবর্তে অ্যালুমিনিয়ামের বডি।
Post a Comment