
ফেইসবুক একের পর এক কেলেঙ্কারি ও বিতর্কে জড়ানোতে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী, পেনশন ফান্ডের বিনিয়োগকারী ও সরকারী কর্মকর্তারা মার্ক জাকারবার্গের অপসারণ চেয়েছেন।তাকে চেয়ারম্যানের পদ থেকে সরাতে ফেইসবুকের পরিচালনা পর্ষদের কাছে প্রস্তাব রেখেছেন নিউইয়র্ক, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়া প্রদেশের কোষাধ্যক্ষরা।
জাকারবার্গের হাতে কোম্পানির সব ক্ষমতা কুক্ষিগত। তাই তারা মনে করছেন, জাকারবার্গ না থাকলেই বরং ফেইসবুকের ভাবমূর্তি উজ্জ্বল হবে।এর আগেও তাকে সরাতে ভোট দেওয়ার ক্ষমতা চাওয়া হয়েছিলো। কিন্তু বার বার সে প্রস্তাবগুলো নাকোচ হয়ে যায়। সর্বশেষ ২০১৭ সালেও তাকে সরাতে পরিচালনা পর্ষদের কাছে প্রস্তাব রাখা হয়েছিলো।
এ ব্যাপারে রোড আইল্যান্ডের কোষাধ্যক্ষ সেথ ম্যাগাজিনার বলেন, এই প্রস্তাবে ফেইসবুকের চলমান সমস্যার দিকে দৃষ্টি দেওয়া হয়েছে এবং সেগুলোর সমাধান কীভাবে করা হবে তা বলা হয়েছে।
নিউইয়র্কের কোষাধ্যক্ষ স্কট স্ট্রিঞ্জার বলেছেন, ফেইসবুককে এগিয়ে নিয়ে যেতে স্বাধীন একজন চেয়ারম্যান প্রয়োজন।প্রস্তাবটি এখন দেওয়া হলেও ভোট নেওয়া হবে আগামী বছর, ফেইসবুকের পরবর্তী শেয়ারহোল্ডার মিটিংয়ে। তবে জাকারবার্গ তার কোস্পানি যেভাবে স্থাপন করেছেন তাতে তাকে সরিয়ে দেওয়াটা বেশ কঠিন। কারণ অধিকাংশ ভোট তার দখলেই রয়েছে।
Post a Comment