মে মাসে লঞ্চ হয়েছিল Coolpad Note 6। এবার ভারতে লঞ্চ হল Coolpad Note 8। Note 8 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 4000 mAh ব্যাটারি, ফেস আনলক আর একটি 5.99 ইঞ্চি ব্যাটারি। 64GB স্টোরেজের Coolpad Note 8 ফোনে চলবে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম।
ভারতে Coolpad Note 8 এর দাম
ভারতে 4GB RAM Coolpad Note 8 ফোনের দাম 9,999 টাকা। আপাতত Paytm Mall থেকে এই ফোন কেনা যাবে। ব্ল্যাক পিয়ানো ফিনিশে পাওয়া যাবে Coolpad Note 8।
Coolpad Note 8 স্পেসিফিকেশান
ডুয়াল সিম Coolpad Note 8 ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। Note 8ফোনে রয়েছে 5.99 ইঞ্চি Full-HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে রয়েছে 1.5GHz MediaTek MTK6750T কোয়াড কোর প্রসেসার। সাথে থাকছে 4GB RAM আর 64GB স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া সম্ভব।
Coolpad Note 8 ফোনে থাকছে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার থাকবে। এছাড়াও সেলফি তোলার জন্য থাকছে একটি 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Coolpad Note 8ফোনে রয়েছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2 আর 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও ফোনের ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি।
Home > telecom > 4,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Coolpad Note 8
4,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Coolpad Note 8
By Admin • October 15, 2018 • mobile phone new items telecom • Comments : 0
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment