আইফোন নারীবান্ধব নয়!




বড় স্ক্রিনের দামী আইফোন বাজারে এনে প্রযুক্তি বাজারে সাড়া ফেলার সঙ্গে সঙ্গে নারীবাদী সমালোচকদের তোপের মুখে পড়েছে অ্যাপল। তারা বলছেন, নতুন আইফোনগুলো স্বাভাবিক আকৃতির নারীদের হাতের মুঠো উপযোগী নয় বরং খুব বড়।

অ্যাপল সম্প্রতি আইফোনের সবচেয়ে বড় এবং দামী ‘টেনএস ম্যাক্স’ উন্মোচন করে। এই আইফোনের স্ক্রিনের আকার ৬ দশমিক ৫ ইঞ্চি। যা গত বছর বাজারে আসা আইফোন এইটপ্লাসের চেয়েও এক ইঞ্চি বড়।

এই বড় আকার নিয়েই নারীবাদী ও ভোক্তা বিশেষজ্ঞ কয়েকজনের প্রবল আপত্তি।

তারা বলছে ,অ্যাপল নারী ভোক্তাদের চাহিদার দিকে খেয়াল রাখছে না। কারণ স্বাভাবিক আকারের পুরুষদের হাতের তুলনায় নারীদের হাতের প্রস্থ এক ইঞ্চি কম।

নারীবাদী আন্দোলনকারী ক্যারোলিন ক্রিয়াডো পেরেজের অভিযোগ, বেশিরভাগ আইফোন নারীদের ছোট হাতে আঁটে না।

এক টুইট বার্তায় তিনি বলেন,‘নারী হাতের উপযোগী আইফোন বের করতে আবারও ব্যর্থ অ্যাপল। অ্যাপলের সমস্যাটা কী? আইফোন পুরুষের তুলনায় নারী ক্রেতা বেশি, তাই নারী দেহের উপযোগী আইফোনের ডিজাইন করা হোক।’

ব্রিটেনের বার্মিংহাম ইয়ার্ডলের লেবার এমপি জেস ফিলিপ্স বলেন, ‘প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই ডিজাইন করার বেলায় নারীর কথা ভাবে না। অবকাঠামোর ডিজাইন হয় পুরুষের উপযোগী। প্রতিষ্ঠানগুলোকে ডিজাইনের ক্ষেত্রে সবধরনের ভোক্তার কথা বিবেচনায় রাখা উচিৎ।’

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates