
অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা সম্বলিত স্মার্ট স্পিকার ইকো বিক্রি করা শুরু করেছে মাইক্রোসফট।যুক্তরাষ্ট্রে ইকো ডট ও দ্বিতীয় প্রজন্মের ইকো দুটি ডিভাইসই এখন অনলাইনে ও মাইক্রোসফট স্টোরে পাওয়া যাচ্ছে। এ তথ্য জানিয়েছে টুইটারের ওয়াকিং ক্যাট নামে একটি পেইজ।নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট কর্টানার সঙ্গে অ্যামাজনের অ্যালেক্সাকে একীভূত করতে যাচ্ছে মাইক্রোসফট। এ কারণেই তাদের অ্যালেক্সা প্রীতি বেড়েছে।সম্প্রতি তারা গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানে অ্যালেক্সা যুক্ত করেছে।
অ্যামাজন চলতি মাসেই মাইক্রোসফট স্টোরে অ্যালেক্সা অ্যাপ উন্মোচন করেছে। এখন থেকে উইন্ডোজ ১০ থেকে কল দেওয়া, ভিডিও দেখা, গান চালু করা ও অন্যান্য স্মার্টহোম ডিভাইস নিয়ন্ত্রণ সবই হবে অ্যালেক্সার মাধ্যমে।অন্যদিকে, কর্টানাকে সাধারণ ব্যবহারকারীদের জন্য নয় বরং বাণিজ্যিক খাতে চ্যাটবট হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। ভবিষ্যতে চ্যাটবট কর্টানা প্রশ্ন করতে ও প্রশ্নের উত্তর দিতে পারবে।
কোনো তথ্য দিলে তা মনে রাখবে এবং ব্যবহারকারীর কাছে বিস্তারিত তথ্য নিয়ে ধাপে ধাপে কাজ করতেও সক্ষম হবে। যেমন গুগল ডুপ্লেক্সের মতো রেস্টুরেন্ট বুকিং দিতে বা সেলুনের অ্যাপয়েনমেন্টও ঠিক করতে পারবে ভয়েস অ্যাসিস্ট্যান্টটি।চার বছর আগে কর্টানা উন্মোচন করা হয়েছিল উইন্ডোজ ফোনে। পরবর্তীতে উইন্ডোজ ১০ এ সার্চ করার কাজে ব্যবহৃত হয় ভয়েস অ্যাসিস্ট্যান্টটি।
সম্প্রতি মাইক্রোসফট কর্টানাকে এআই রিসার্চ থেকে সরিয়ে এক্সপেরিয়েন্স ও ডিভাইস বিভাগে স্থানান্তর করেছে। কর্টানার ব্যাপারে সফট জায়ান্টটি আর কী কী পদক্ষেপ নেবে তা সময়ই বলে দেবে।
তথ্য সুত্র: টেকশহর
Post a Comment