
আরেকটি ফোন আনতে যাচ্ছে অপ্পো। অনলাইনে ফাঁস হয়েছে ‘অপ্পো এ৭’ নামের নতুন এ ফোনের ছবি।তবে এতে হতাশ অনেক অপ্পো ভক্ত। কেননা ফোনটিতে নেই তেমন নতুনত্ব। ডিভাইসটির ডিজাইন ও কনফিগারেশন অপ্পোর সাব ব্র্যান্ড রিয়েলমি ২ ফোনের মতোই।ফোনের তথ্য ও ছবি ফাঁসের জনপ্রিয় ওয়েবসাইট স্ল্যাশলিকে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় এই তথ্য।ফাঁস হওয়ার ছবিতে দেখা যায়, ডিভাইসটির পিছনে রয়েছে ফ্ল্যাশসহ ডুয়েল ক্যামেরা সেটআপ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নিচের দিকে রয়েছে হেডফোন ও চার্জিং পোর্ট। থাকবে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। বাম পাশে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং ডান পাশে পাওয়ার বাটন।৭২০×১৫২০ পিক্সেল রেজুলেশন সমৃদ্ধ ৬.২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে মিলবে ডিভাইসটিতে। প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০। ৪ গিগাবাইট র্যামের পাশাপাশি মিলবে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।ছবি তোলার জন্য পিছনে থাকবে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটি মিলবে ৪ হাজার ২৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।ধারণা করা হচ্ছে, ডিভাইসটির মূল্য হতে পারে ২৩০ মার্কিন ডলার বা প্রায় সাড়ে ১৯ হাজার টাকা।তবে ডিভাইসটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানানো হয়নি।
Post a Comment